০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

কালিহাতী ইউপি নির্বাচনে জাল ভোট দিতে এসে দুই যুবক আটক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর ভোটকেন্দ্রে তাদের আটক করা হয়।
আটকৃত যুবকরা হচ্ছেন, উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স সন্দেহে হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডশ্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দন জানান, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেয়ার সন্দেহে তাদের আটক করে।

তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ও পারখী ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । সখীপুর উপজেলায় হাতীবান্ধা, হতেয়া রাজাবাড়ী, কালিয়া এবং বড়চওনা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট কেন্দ্র রয়েছে ৫৫ টি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

কালিহাতী ইউপি নির্বাচনে জাল ভোট দিতে এসে দুই যুবক আটক

প্রকাশিত : ০২:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩