০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

রূপগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম।

এর আগে রোববার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কুইয়াপানিয়া উত্তরপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে শফিক মিয়া (২৫), ধর্মপুর পূর্বপাড়ার হাসা পাঠানের ছেলে আরিফ পাঠান (২৪) ও একই এলাকার ইয়াসিনের ছেলে রমজান (২৩)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমন জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নিশাত তাবাসসুম।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

রূপগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশিত : ০৮:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩