টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে, ফুলবাগচালা ইউনিয়নের হরিণধরা গ্রামের আলামিন মিয়ার ছেলে সোহান মিয়া (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুন মিয়ার ছেলে নাঈম (৫)।
ফুলবাগচালা ইউনিয়নের মো. ফরিদ আলী জানান, সোহান মিয়া তার মায়ের সাথে হাগুড়াকুড়ি গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে আসে। দুপুরে প্রতিবেশি আকাশ ও নাঈমের সাথে বাড়ির বাইরে খেলছিল। এসময় সবার অজান্তে তারা বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেলে পুকুর থেকে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন ওই তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃতু ঘোষনা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর চিকিৎক তাদের মৃত ঘোষনা করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
মধুপুরে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- 82
ট্যাগ :
জনপ্রিয়






















