০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছাত্রলীগ দিয়েই শুরু হয়েছিল – এমপি মমতাজ

” সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি শুরুই হয়েছিল ছাত্রলীগ দিয়ে। এই ছাত্রলীগ দিয়েই কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়। তাই আওয়ামী লীগের আত্মা হলো ছাত্রলীগ।ছাত্রলীগ যদি না থাকে তাহলে সত্যিকার অর্থে আওয়ামী লীগে কোনো মূল্য থাকবে না।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার প্রাণকেন্দ্র পাটগ্রাম মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগের নতুন পদ প্রত্যাশীদের উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন নিয়ে মমতাজ বেগম বলেন, “আমাদের টার্গেট জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনা। শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে তাহলে তোমরা পদ পদবী নিয়ে কি করবা? পদ পদবী নিয়ে কি তোমরা বাড়িতে ঘুমাইতে পারবা? পারবা না। তাই আগে আমাদের শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সে জন্য তোমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আজ এই হরিরামপুরে তোমরা যে পরিমাণ ছাত্রলীগের নেতাকর্মী হয়েছো, তাতে বিএনপি- জামায়াতকে মোকাবেলা করতে তোমরাই যথেষ্ট। তাই আমাদের কাজ হলো সবাই একতাবদ্ধ হয়ে থাকা। তোমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকলে বিএনপি-জামায়াত দাঁড়াতেই পারবে না।”

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে কর্মী সমাবেশ উদ্বোধন করেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. গোলাম মহীউদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান (ভিপি শহিদ), হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় চার সহস্রাধিক নেতাকর্মী।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছাত্রলীগ দিয়েই শুরু হয়েছিল – এমপি মমতাজ

প্রকাশিত : ০২:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩