০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৬ জন মারা গেলেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৯৬ জন।

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৫১৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৪৪৩ জন, তাদের মধ্যে জুলাই মাসের প্রথম ২০ দিনে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৬৯ জন।

উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জনের ডেঙ্গু ধরা পড়ে। তার মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

প্রকাশিত : ০৮:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩