১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বিশেষ পদোন্নতি পাচ্ছেন পুলিশের উচ্চপর্যায়ের ৫২৯ কর্মকর্তা

পদ না থাকলেও বিশেষভাবে পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে পুলিশের ৫২৯ কর্মকর্তাকে। এ ক্ষেত্রে সুপার নিউমারি পদোন্নতি পাচ্ছেন এসব কর্মকর্তারা। পদোন্নতি পেলেও তারা আগের পদের দায়িত্ব পালন করবেন। তাদের ইনসিটু পদায়ন (আগের পদে দায়িত্ব পালন) দেওয়া হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখের সঙ্গে কথা হলে তিনি জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে কাজ হচ্ছে। তবে সংখ্যাটি সঠিকভাবে বলা যাবে না। প্রস্তাবটি এখনো মন্ত্রণালয়ে আছে। এটা যাচাই বাছাই হবে। এটা নিয়ে বলার মতো এখনো কিছু নেই। তবে এটা নিয়ে কাজ হচ্ছে এটা সত্য।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সুপার নিউমারি পদ সৃজন সংক্রান্ত কমিটি গঠন করে। কমিটি বেশ কয়েকটি বৈঠক করে। ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে সবশেষ সভা হয়। ওই সভায় ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। শিগগিরই সিদ্ধান্তের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালকে অবগত করা হবে। এরপরই প্রজ্ঞাপন জারি করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

বিশেষ পদোন্নতি পাচ্ছেন পুলিশের উচ্চপর্যায়ের ৫২৯ কর্মকর্তা

প্রকাশিত : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩