০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রবাল হোসেন নামে (৩৫) এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার পৌর এলাকার মনিপুর নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত প্রবাল হোসেনের বাড়ি বিরামপুরের দক্ষিণ দামোদারপুর (বাসুদেবপুর) গ্রামে। তার বিরুদ্ধে মাদকসহ কমপক্ষে আটটি মামলা রয়েছে।

বিরামপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে বিরামপুর পৌর এলাকার মনিপুর নামক স্থানে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের এসআই খুরশীদ জাহান ও এএসআই রামচন্দ্র আহত হয়েছে।

পরে পুলিশ সেখানে তল্লাশি করলে গুলিবিদ্ধ অবস্থায় প্রবালকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলিসহ একটি রিভালবার, পাঁচটি ককটেল ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান,আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে: সিটিটিসি

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১২:৩৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮