“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ২৫ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মাদ ইউসুফ হাবিব , কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, মৎস্যচাষী রুস্তুম আলী রতন ইসলাম, প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, মৎস্য চাষী, ব্যবসায়ি, স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















