০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সমাবেশে রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দেওয়া যাবে না: ডিএমপি কমিশনার

সমাবেশে রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ২৩টি শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

দুই দলের সমাবেশের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, বিএনপি নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল পর্যন্ত সমাবেশ করতে পারবে। আর আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ পর্যন্ত সমাবেশ করবে। এই সীমানার মধ্যেই মাইক স্থাপন ও জনসমাগম করতে পারবে।

সমাবেশে ব্যাগ, লাঠিসোঁটা নিয়ে না আসার অনুরোধ করে কমিশনার বলেন, ‘দুই দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আইনশৃঙ্খলার অবনতি হয়, এমন কোনো কাজ কেউ করবেন না। স্বেচ্ছাসেবকদের দিয়ে পুলিশকে সহায়তা করবেন।’

রাতের আঁধারে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে কমিশনার বলেন, কোনো দলীয় নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। আশুরা উপলক্ষে এটা ডিএমপির নিয়মিত অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশ ঘিরে বড় ধরনের কোনো হুমকি নেই। তবে বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে কোনো কুচক্রী মহল সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এ জন্য সমাবেশকে ঘিরে পর্যাপ্ত পুলিশ, আনসার, এপিবিএন মোতায়েন রাখা হবে। পাশাপাশি বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

সমাবেশে রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দেওয়া যাবে না: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩