১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শান্তি সমাবেশ বাতিল, সোমবার থানায় থানায় বিক্ষোভ

বিএনপির কর্মসূচির দিন আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করার কথা জানালেও তা বাতিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারে অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।’

ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, ‘সোমবার আমাদের শান্তি সমাবেশ ছিল, কিন্তু ওপরের নির্দেশে সেটা বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।’

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় এক দফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে আগামীকাল সোমবার জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

শান্তি সমাবেশ বাতিল, সোমবার থানায় থানায় বিক্ষোভ

প্রকাশিত : ০১:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩