০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জন

টাঙ্গাইল জেলায় প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন নতুন ডেঙ্গু রোগি। রোববার (৩০ জুলাই) সকালে জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস হতে রোববার পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগির সংখ্যা দাড়িয়েছে ৩৭৬ জন। সুস্থ হয়েছেন ২৯২ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৮৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় ১০ জন, টাঙ্গাইল সদর উপজেলায় নয় জন, মধুপুরে পাঁচ জন, নাগরপুরে তিন জন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৭ জন

প্রকাশিত : ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩