১২:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১ ট্রলার ডুবি

ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এর মধ্যে মনপুরায় সাতটি ও দৌলতখানে চারটি ট্রলার ডুবেছে।

তবে এসব ট্রলার ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ট্রলারগুলো ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ট্রলারগুলো উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, দুপুরে জেলেরা মেঘনায় মাছ শিকার করছিলেন। এসময় ঝড় উঠলে একে একে ১১টি ট্রলার ডুবে যায়। পরে অন্য জেলেরা দুর্ঘটনা কবলিত ১১ ট্রলারের মাঝি-মাল্লা ও জেলেদের উদ্ধার করে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনা ঘটলেও কেউ নিখোঁজ নেই। দুর্ঘটনা কবলিত ট্রলারগুলো উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

ভোলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১১ ট্রলার ডুবি

প্রকাশিত : ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩