বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের গতকাল শনিবার বিকেলে প্রতিষ্ঠান মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক জাকির হোসেন এবং শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামালের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম, পি।
বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গভর্নিং বডির সদস্য মনসুরুল ইসলাম মিলন, অধ্যক্ষ ওমর ফারুক, শেখ মনিরুজ্জামান। প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, রসায়ন প্রভাষক আনোয়ারুল কবির,গণিত প্রভাষক মোঃ জহিরুল ইসলাম,প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এসএসসি ২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত ৩৮৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানের ২০২৩ সালে বুয়েটে চান্স প্রাপ্ত ছাত্র সাকিব হোসাইন এবং ২০১৮ সালে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়া ছাত্রী ফাতিমা তাবাসসুমকেও সংবর্ধনা দেওয়া হয়।
গাজীপুরে জেলায় সর্বাধিক জিপিএ ৫ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মাননীয় মন্ত্রী শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















