অসুস্থ্য হয়ে কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই দুই কয়েদী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত কয়েদীরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে আজমল প্রামানিক (৬০)। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ও কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪০)। তিনি ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় তিন মাসের কারান্ডপ্রাপ্ত আসামি।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েদী আজমল ও কালাম হঠাৎ বৃহস্পতিবার রাতে অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে দ্রত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয় সেখানে রাত ১টা ১০ মিনিটের দিকে আজমল প্রামানিক এবং শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আবুল কালাম মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়া কারাগারের দুই বন্দী হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উল্লেখ্য কুষ্টিয়ার দৌলতপুরে শাজাহান আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছিলেন আজমল। আবুল কালাম গত ২৮ জুলাই থেকে ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় তিন মাসের সাজা পেয়ে জেলবন্দি হয়ে সাজা ভোগ করছিলেন।
বিজনেস বাংলাদেশ/একে


























