০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ করবে না।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এটিই আমাদের সিদ্ধান্ত।

এছাড়া চীন বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক যাতে আরও বেশি স্মুথ করা যায় সে বিষয়ে উভয় দেশ কাজ করছে। বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রকল্পগুলো চলমান রয়েছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না

প্রকাশিত : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩