১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠকে থাকবে তিস্তা ইস্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব। জাতিসংঘ পানি সম্মেলন উপলক্ষে এই দিন আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব।
মাসুদ বিন মোমেন বলেন, দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। তবে অন্যান্য ইস্যুও আছে আমাদের। ৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানিচুক্তির মেয়াদও সামনে শেষ হবে।

এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকেও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা করে এসেছি, আলোচনায় রেখেছি। এবারও আশা করছি প্রধানমন্ত্রী তা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানও উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠকে থাকবে তিস্তা ইস্যু

প্রকাশিত : ০৪:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩