০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

না’গঞ্জে সকল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবারহ বন্ধ

সারা দেশের মতো নারায়ণগঞ্জেরও চারটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে তিনটি সংগঠন।
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স , ডিস্ট্রিবিউটর্স , এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আজ সকাল থেকে যৌথভাবে এই ধর্মঘট কর্মসূচী পালন করছে। ফলে জেলা সদরের ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে পদ্মা, মেঘনা ও যমুনার মোট চারটি ডিপো থেকে সব ধরণের জ্বলানি তেল উত্তোলন বন্ধ রেখেছে এই তিনটি সংগঠন।
আন্দোনকারি সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানান, জ্বালানী তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি মোতাবেক সুষ্পষ্ট গেজেট প্রকাশ এবং ট্যাংকলরীর ইকোনোমিক লাইফ ২৫ বছরের উর্ধে নির্ধারণ করে পৃথকভাবে গেজেট প্রকাশ করতে তারা দীর্ঘদিন যাবত সরকারের কাছে তিন দফা দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার দাবি মেনে না নেয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্যা হয়েছেন।
সংগঠনগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে জ্বালানি তেলের চারটি ডিপো থেকে প্রতিদিন এক হাজারের অধিক যানবাহনের মাধ্যমে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় তেল সরবরাহ সহয়ে থাকে। ডিপোগুলো থেকে ৬৫০ লড়ি পেট্রোল, ডিজেল, অকটেন, কেরাসিন ও ফার্নিস অয়েল সরবরাহ করা হয়ে থাকে।
বিশেষ করে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত দুইটি ডিপো থেকে বিমানে ব্যবহৃত ১৫০ গাড়ি জেট ফুয়েল প্রতিদিন সরবরাহ করা হয়। তিন সংগঠনের ধর্মঘটের কারণে নারায়ণগঞ্জের ডিপোগুলো থেকে সব ধরণের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
এ বিষয়ে ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজকের দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে গোদনাইল মেঘনা ডিপোর ইনচার্জ লুৎফর রহমান জানান, আমরা বিকল্প পথে তেল সরবরাহ চালু রাখার চেষ্টা করছি।
এদিকে পদ্মা ডিপোর সিনিয়র কর্মকর্তা ফজলে এলাহী চৌধুরী জানান, বিমানে ব্যবহারের জ্বালানি তেল বিমানবন্দরে মজুদ আছে। মজুদকৃত তেল আগামী দশদিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

না’গঞ্জে সকল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবারহ বন্ধ

প্রকাশিত : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩