০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে বক্তব্য রাখেন যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক আহসান হাবীব। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

প্রকাশিত : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩