বাংলাদেশে কোন দিন আর তত্বাবধায়ক সরকার আসবে না৷ সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট কামরুল ইসলাম এম.পি। শুক্রবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে তারানগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, এ্যাড কামরুল ইসলাম আর ও বলেন, বাংলাদেশে আজ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে৷ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্ধাসেতু৷ পদ্ধাসেতু করার সময় শত বাধা বিপত্তি এসেছে৷ আওয়ামীলীগ সরকার কোন বাধা বিপত্তি কে তোয়াক্কা না করে নিজস্ব অথায়নে পদ্ধা সেতুর কাজ সম্পূর্ণ করেছে৷ বাংলাদেশে আজ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে৷ বছরের শুরুতে শিক্ষাথীরা নতুন বই হাতে পাচ্ছে৷ আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে৷ সবার হাতে হাতে মোবাইল ফোন৷ বিএনপি বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে৷ বিএনপির কোন ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না৷ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। সাফ কথা বলে দিতে চাই সংবিধান অনুযায়ী যথা সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন কালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা৷ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে৷ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন,বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান এই আওয়ামীলীগ নেতা৷
তারানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আজিজুর রহমানের সভাপতিত্বে, তারানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মুক্তার হোসেনের সঞ্চালনায়, উঠান বৈঠক অনুষ্ঠানে উদ্বোধন ইউসুফ আলী চৌধুরী সেলিম, সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ, প্রধানবক্তা হাজী আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য, আই,কে শাহিন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ সভাপতি, বদিউল আলম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ-সভাপতি, নাসিমুল হাসান অপু, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ-সভাপতি, বদিউজ্জামান, হযরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আলাউদ্দিন, রোহিতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সোলেয়মান জামান সহ তারানগর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/bh




















