ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনা জেলার পূর্বধলার সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ড পাঁচটি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী সাইফুলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাজারের পাঁচটি দোকান ও তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে গৌরীপুর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবু সাঈদ সাংবাদিকদের বলেন, গৌরীপুর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে বলা যাচ্ছে না।
বিজনেস বাংলাদেশ/bh




















