১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঘাটাইলে ঈদুরের বিষ খেয়ে শিশু ভাই বোনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ঈদুরের বিষ খেয়ে শিশু ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল রায়হান বলেন, বিকেলে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় ঘরে রাখা ঈদুরের বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের প্রথমে পেঁচারআটা বাজারে নেয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ঘাটাইলে ঈদুরের বিষ খেয়ে শিশু ভাই বোনের মৃত্যু

প্রকাশিত : ০৯:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩