১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন পরিচালক সোহানুর রহমান সোহান

টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান। বৃহস্পতিবার সকাল নয়টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাযা শেষে কেন্দ্রীয় গোরাস্থানে তাকে দাফন করা হয়। এর আগে লাশ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌছায়। এসময় গুনি পরিচালকের মুখটা একবার দেখতে ভীর করেন স্বজন ও এলাকাবাসী। তার স্বজনরা জানিয়েছেন স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়। এজন্য তাদের দুইজনের ইচ্ছেতেই টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহানুর রহমান সোহান।
এদিকে একদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দু‘বার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন পরিচালক সোহানুর রহমান সোহান

প্রকাশিত : ০৪:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩