ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে এই হাসপাতালে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।





















