০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলট নিহত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলায় দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার পাইলট ক্যাপ্টেন হামুদ আলী আল-কালথামি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদিয়া। খবর গলফ নিউজ।

বিমান সংস্থাটি জানায়, ২০২৬ সালের ৮ অক্টোবর বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় প্রাণ হারান ক্যাপ্টেন আল-কালথামি। তবে কীভাবে তিনি প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদিয়া। সংস্থাটিতে তার দায়িত্ব বা পদবি সম্পর্কেও তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া বিমানবন্দরে মাটিতে থাকা সৌদিয়ার একটি উড়োজাহাজ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই উড়োজাহাজে কোনো যাত্রী ছিলেন না বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

ক্যাপ্টেন আল-কালথামির মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদিয়া। জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থায় কর্মজীবনে তাঁর অবদানের কথাও স্মরণ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে বৃহস্পতিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হামলার কথা জানায় সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, প্রথম হামলার লক্ষ্য ছিল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা। দ্বিতীয় হামলাটি চালানো হয় সৌদিয়ার একটি উড়োজাহাজে।

জিএসিএ জানায়, হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন সৌদি নাগরিকসহ বিভিন্ন দেশের একাধিক বাসিন্দা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

_Rakib_

জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদিয়ার পাইলট নিহত

প্রকাশিত : ০৩:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬