০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রপতি দেশে ফিরবেন আজ

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

সন্ধ্যা ৬টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানাবেন।

এর আগে জাকার্তায় তিনি ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’ এবং পাশাপাশি কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্যান্য আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেন।

পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

রাষ্ট্রপতি দেশে ফিরবেন আজ

প্রকাশিত : ১০:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩