১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্র অন্যের ভূ-রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: পিটার হাস

যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূ-রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত চেষ্টা দরকার বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

যুক্তরাষ্ট্র অন্যের ভূ-রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: পিটার হাস

প্রকাশিত : ০৪:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩