০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চুরির অভিযোগে মিরপুর থানা পুলিশের হাতে গ্রেফতার ১

সাম্প্রতিক সময়ে মিরপুর মডেল থানাধীন এলাকায় সন্ত্রাস,জঙ্গীবাদ,অস্ত্রবাজ,চাঁদাবাজসহ সহ সকল ধরনের অপরাধীদের আইনের আওতা আনতে কাজ করছে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন।

এরই ধারাবাহিকতায় আজ ভোরে মিরপুর মডেল থানার বিআইএইচএস হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয় জাহিদুল ইসলাম (৩১) নামে একজনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।গ্রেফতার জাহিদ বিভিন্ন হাসপাতালে রোগীর স্বজন সেজে ঘুরেন, এরপর মোবাইল, নগদ টাকা চুরি করে পালিয় যান।

তিনি আরো জানান গ্রেফতার জাহিদ একজন ছিঁচকে চোর।সবাই সাধারণত নিজে অসুস্থ হলে কিংবা কোন স্বজন অসুস্থ হলে হাসপাতালে যায়। কিন্তু জাহিদ হাসপাতালে যান চুরি করতে! তিনি দেশের বিভিন্ন জেলার হাসপাতালে হাসপাতালে ঘুরেন। সেখানে তিনি যেকোন একজন রোগীর স্বজন বলে পরিচয় দেন। এরপর রাতে সেখানেই অবস্থান করেন। সবাই যখন ঘুমিয়ে পরে তখনই জাহিদ রোগী এবং রোগীদের স্বজনদের মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যান। সাত বছর ধরেই তিনি এভাবে সিলেট,গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা, নড়াইল, যশোরের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছিলেন।

গতকাল রাতেও তিনি মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যান এবং রোগীর স্বজন পরিচয় দিয়ে বসে থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে পরলে তিনি ৫ম তলার ৫০৭ নং ক্যাবিনে ঢুকে মোবাইল চুরির চেষ্টা করেন। কিন্তু এসময় রোগীর ঘুম ভেঙে গেলে তিনি হাতে নাতে ধরে ফেলেন।পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চুরির অভিযোগে মিরপুর থানা পুলিশের হাতে গ্রেফতার ১

প্রকাশিত : ০৩:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩