০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

টাঙ্গাইলে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রুহুল ওরফে কাল্যা রুহুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। শনিবার রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাল্যা রুহুল উপজেলার পশ্চিম গোলড়ার আব্দুল গনির ছেলে।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া এলাকায় অভিযান চালালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এ বন্দুকযুদ্ধ চলাকালে ওই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুহুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

টাঙ্গাইলে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮