০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ১২

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলছেই। দিনে-রাতে সমান তালে গাজায় বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধ বিমান।

শনিবার দিবাগত রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু–নারীসহ অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাতে মধ্য গাজার আল নুসিরাত ক্যাম্পের একটি শপিং প্লাজায় হামলা চালায় ইসরায়েল। এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

দক্ষিণ গাজার মধ্য খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলের আরেকটি ভয়াবহ বিমান হামলায় দুজন নারী ও আট বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এর পর থেকে নির্বিচার হামলা চলছে। অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন

গাজায় রাতভর ইসরায়েলের হামলা, নিহত ১২

প্রকাশিত : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩