০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মার্কিন সাংবাদিককে পিটিয়ে আহত, ইসরায়েলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন আলোকচিত্র সাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। হামলার বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

মার্কো রুবিও বলেন, এ ধরনের সহিংসতা দমনে ইসরায়েলকে বারবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা বা সংকট দেখতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

গত বছর ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ এই নয় যে প্রেসিডেন্ট বর্তমানে দেখা যাওয়া হামলা-সহিংসতাকে সমর্থন করেন।

পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমে সহিংসতার আশঙ্কাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ সময়ে ঐতিহ্যগতভাবে অনেক মানুষ ওই এলাকায় জড়ো হন। লেবাননেও একই ধরনের উদ্বেগ দেখা দিতে পারে বলে জানান রুবিও।

শুক্রবার (১৬ অক্টোবর) অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের খবর সংগ্রহ করছিলেন মার্কিন আলোকচিত্র সাংবাদিক হেইডি লেভিন। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল তার ও কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এলাকায় ঢুকে লেভিনকে মারধর করে। এ সময় তার পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ ও ক্যামেরার সরঞ্জামও নিয়ে যাওয়া হয়।

লেভিন জানান, হামলাকারীদের হাতে বোতল ও গুলতি ছিল। প্রায় ১০ মিনিট ধরে তাকে লাথি মারা হয়। এ সময় তিনি নিজের ক্যামেরা ও ব্যাগ আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিলেন।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি হামলাকারীদের গ্রেপ্তার, পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের দাবি জানান।

হাকাবি বলেন, একজন নারী আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড। নিরস্ত্র সাংবাদিককে আক্রমণকারীদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পশ্চিম তীরে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে এ ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

সূত্র: আনাদোলু এ্যাজেন্সী।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক বাঁশখালীর যাত্রী

মার্কিন সাংবাদিককে পিটিয়ে আহত, ইসরায়েলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১২:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬