০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

রাজধানীর নিরাপত্তা জোরদারে র‌্যাবের টহল

রাজধানীতে একাধিক বৃহৎ রাজনৈতিক দলের সমাবেশ আগামীকাল শনিবার (২৮ অক্টোবর)। এসব কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিভিন্ন এলাকায় চলছে তাদের বিশেষ টহল।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

শিহাব করিম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বড় দলগুলোর সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়েছি।’

জানা গেছে, মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

শিহাব করিম আরও বলেন, র‌্যাব-২-এর আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা রয়েছে। বিভিন্ন এলাকায় টহল টিম তৎপর রয়েছে।

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ কর্মসূচি রয়েছে বিএনপির। একই দিন মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত। ওদিন ঢাকায় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই দিনে তিন দলের এ কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

রাজধানীর নিরাপত্তা জোরদারে র‌্যাবের টহল

প্রকাশিত : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩