০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, মাঠে নামলে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দ মতো জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায়নি জামায়াত ইসলামী। এরপরেও যদি জামায়াত সমাবেশ করার জন্য মাঠে নামে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, মাঠে নামলে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩