০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিশরের কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারি তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।

শনিবার সকালে কায়রো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়িকে ধাক্কা দিলে কুয়াশায় এ দুর্ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিশরে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে শুধু ২০২১ সালেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাত হাজার মানুষ।

বিসনেস বাংলাদেশ/এমএইচটি

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

প্রকাশিত : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩