উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন টঙ্গী প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শারীরিক নানা রোগে আক্রান্ত সাজুকে দুই দিন আগে উত্তরা আধুনিক হাসপাতলে ভর্তি করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় তিনি মারা যান। তিনি দৈনিক জনকণ্ঠের সাবেক সহসম্পাদক, দৈনিক ইনকিলাবের সাবেক টঙ্গী প্রতিনিধি, দৈনিক দিনকাল প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে। টঙ্গী প্রেস ক্লাবের তিন বারের সভাপতি ছিলেন শাহজাহান সিরাজ সাজু। মৃত্যুকালে মা, বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। সাজুর বাবা টঙ্গীতে চাকরি করার সুবাদে আশির দশকে সাজুর পরিবার টঙ্গীতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর মতলব থানা এলাকায়। সাজুর লাশ চাঁদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়। সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর মৃত্যুতে গাজীপুরের রাজনৈতিক,সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নেতৃবৃন্দ, টঙ্গী ও গাজীপুরে অবস্থিত প্রেসক্লাব ও সকল সাংবাদিক সংগঠন, গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

























