০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বগুড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন লিটন ওরফে রিঙ্গান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের মাটিডালি দ্বিতীয় বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত লিটন ওরফে রিঙ্গান শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, দ্বিতীয় বাইপাস এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে ডিবি সদস্যরা অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায় এবং পুলিশ গুলি ছোড়ে। এ ঘটনাস্থল থেকে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ২০০ ইয়াবা, একটি চাপাতিসহ লিটন ওরফে রিঙ্গানকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রাত ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১২:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮