১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সাতকানিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের চেক প্রদান

সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৩নং ও ৯ নং ওয়ার্ডে রুস্তম পাড়ার মোস্তাক আহমেদ এর বাড়িতে আগুনে বসতবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ,এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টাই নিয়ন্ত্রণে আসে আগুন।

৩১ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবার কে ৫০০০টাকা করে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাহায্য সহযোগিতা সহ তাদের জন্য নতুন ঘর নির্মাণের জন্য প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন তিনি, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, স্থানীয় মেম্বার সহ অন্যান্যরা।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের চেক প্রদান

প্রকাশিত : ০২:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩