০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিএফইউজের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করছেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ দিন বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি

বিএফইউজের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩