০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, ঢাকার বাইরে ১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭২৮ জন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৪ এবং ঢাকার বাইরের ১১ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭২৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৭৯ এবং ঢাকার বাইরের এক হাজার ৫৪৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ৯৩২ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৭৪ হাজার ৮০৬ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৭ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৩৫৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, ঢাকার বাইরে ১১

প্রকাশিত : ০৬:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩