০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলা ছাড়াও অন্য কোন মামলায় আসামী কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় মিছিল বের হয়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদি হয়ে দায়ের করেন। মামলায় ২৩ জন নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামী করা হয়েছিলো।

বিজনেস বাংলাদেশ/bh

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩