১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে

দক্ষিণপূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত ভোর ৫টা ১৪ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে

প্রকাশিত : ১২:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩