০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

কাশ্মীরে প্রাণ গেল ৩ বাংলাদেশির

কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন।

পুলিশ আরও জানায়, শনিবার সকালে হাউসবোটে দুর্ঘটনা ঘটলে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ফলে আরও কিছু হাউজবোট পুড়ে যায়। সব মিলিয়ে পাঁচটি হাউসবোট পুড়েছে। আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, এখনও কোনো কারণ জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কাশ্মীরে প্রাণ গেল ৩ বাংলাদেশির

প্রকাশিত : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩