০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রংপুর নগরীর কুকরুল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু মুসা ওরফে বিষ কালাই (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে নগরীর কুকরুল ফুল আমেরতল তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবু মুসা নগরীর হনুমানতলা বস্তি এলাকার আ. কুদ্দুসের ছেলে।

আবু মুসা মাদক ব্যবসায়ী দাবি করে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ওই এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় আবু মুসা নিহত হন। অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, মুসার বিরুদ্ধে কোতয়ালি থানায় ১২টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১৭৭ পিস ইয়াবা ও ৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮