১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মান্দায় কুপি বাতির আগুনে পুড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর মান্দায় কুপি বাতির আগুনে পুড়ে সমসের আলী (৭০) নামে এক প্যারালাইসড বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সমসের আলী মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে।

তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রী সহ গনেশপুর হঠাৎ পাড়া গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করতেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বাড়িতে ব্যবহৃত কুপি বাতি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের ঘটনাস্থলেই মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মান্দায় কুপি বাতির আগুনে পুড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৩:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩