চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়ুয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তামজিদুল ইসলাম ২০১৮-২০১৯ সেশন, সাধারণ সম্পাদক রিসালাত লিছান ২০১৯-২০২০ সেশন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ২০২০-২০২১ সেশন।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সোসাল সাইন্স ক্যাফেটেরিয়ায় এসোসিয়েশন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্য- সাবেক সভাপতি আনসারুল হক মাহমুদের সভাপতিত্বে ও সদ্য-সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজনের সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর (পিবিআই) আ.জ.ম ওমর ফারুক, সাবেক শিক্ষার্থী নুরুল কবির ও চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তামজিদুল ইসলাম বলেন, সুবর্ণচরস্থ চবিয়ান শিক্ষার্থীদের ও সুবর্ণচরের শিক্ষার অগ্রগতি নিয়ে কাজ করে যাবেন। এই জন্য সকল সিনিয়র ও জুনিয়রের সহযোগিতার আশা ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করার পর রিসালাত লিছান বলেন, “অতিতের ধারাবাহিকতা বজায় রেখে সভাপতির সাথে সমন্বয় করে সিনিয়র ও জুনিয়রের সহযোগিতা নিয়ে এসোসিয়েশনের অগ্রগতির জন্য কাজ করে যাব।”
বিজনেস বাংলাদেশ/একে






















