১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত বিভিন্ন প্রকল্পের আওতায় দেশব্যাপী এক হাজার দুইশত উনষাট টি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় ৪১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৮টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ১৪ নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়ার এই ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। ভার্চুয়ালি সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফসহ কুষ্টিয়ার ৩জন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইশতিয়াক ইকবাল হিমেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমীক ভবন নির্মানসহ স্যানেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ। দৌলতপুর উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় ৪তলা একাডেমীক ভবন নির্মাণসহ স্যানেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪তলা একাডেমীক ভবন নির্মানসহ স্যানেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ, খোকসা উপজেলার আলহাজ¦ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ ৪তলা নির্মাণসহ স্যানেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর জামেয়া আরাবীয়া দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমী ভবনসহ স্যানেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ, স্বস্তিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৪তলা নির্মানসহ স্যানেটারী, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ , দৌলতপুর উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৫তলা একাডেমীক কাম ওয়ার্কশপ নির্মাণ ও ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৫তলা একাডেমীক ভবন, ৪ তলা প্রশাসনিক ভবনসহ ওয়ার্কশপ, এক তলা সার্ভিস এরিয়া নির্মাণসহ স্যানিটারী, বৈদ্যুতিকরণ, বৃষ্টির পানি সংরক্ষন, ভুমি উন্নয়ন, অভ্যান্তরিন রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর, মেইন গেট নির্মান ও গভীর নলকুপ স্থাপন কাজ। মোট পাঁচটি প্রকল্পের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ব্যয় করা হয়েছে ৪১ কোটি ৫০ লক্ষ টাকা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ ইশতিয়াক ইকবাল হিমেল বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদানের উপযোগী নান্দনিক আধুনিক বিজ্ঞানসম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষা অবকাঠামো নির্মাণ, সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে আসবাবপত্র সরবরাহ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরী শিক্ষা স্তরের ছাত্র – ছাত্রীদের জন্য সুষ্ঠুভাবে শিক্ষার সুযোগ বৃদ্ধি করা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভিশন ও মিশন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩