অদ্য ১৮ নভেম্বর ২০২৩ ইং সিআইডি সদরদপ্তরে সিআইডিতে কর্মরত সদস্যগণের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।এ সময় মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান উপলক্ষ্যে সিআইডি কর্তৃক প্রকাশিত “ ঋদ্ধ” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে এইচএসসি সমমানের ৪০ জন,এসএসসি সমমানের ৯১ জন এবং ৫ জন হাফেজকে মেধাবৃত্তি, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির’র বক্তব্যে সিআইডি প্রধান শিক্ষার্থীদের উদ্যেশ্য করে বলেন তোমরা চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও এবং একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলো।
তিনি বর্তমান সময়ের শিক্ষার্থিদের মেধার ভূয়সী প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। এ সময় তিনি প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে বৃত্তি প্রদানের ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে মোঃ মাইনুল হাসান, এনডিসি, ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো), কুসুম দেওয়ান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) মোঃ হাবিবুর রহমান বিপিএম, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট) শেখ নাজমুল আলম,ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর) মোঃ ইমাম হোসেন বিপিএম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ)এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, ডিআইজি (ফরেনসিক) শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি)সহ সিআইডির অন্যান্য কর্মকর্তাগণ এবং কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/একে























