১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ভাতিজার আসনে মনোনয়ন ফরম কিনলেন জি এম কাদের

জিএম কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের রংপুর কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম।

বর্তমানে এই আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ এরশাদ।

এ বিষয়ে আজমল হোসেন লেবু বলেন, ‘আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জাতীয় পার্টির ঘাটি রংপুর। এ আসনে দলের চেয়ারম্যান নির্বাচন করবেন। আমার সঙ্গে দলের অন্য কে আসল, কে না আসল তা বড় কথা না।’

এদিকে দলের চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মহানগর ও জেলা জাতীয় পার্টির অধিকাংশ নেতারা জানেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, ‘দলের চেয়ারম্যানের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি আমার জানা নেই, গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই শুনছি। কেন্দ্রীয় কমিটির কেউ মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’

মনোনয়নপত্র সংগ্রহকালে জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, সদস্য আব্দুর রহিম বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আতোয়ার রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট মাকসুদার রহমান রুবেল উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ভাতিজার আসনে মনোনয়ন ফরম কিনলেন জি এম কাদের

প্রকাশিত : ০৬:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩