১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সাকিব আল হাসান রাজনীতি করবে: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের মনোনয়ন চাওয়ার প্রসঙ্গ তুললে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।
শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান ৷

এদিন বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ৷

অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবেন, জনগণের সেবা করবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি দাঁড়াতে পারেন।

রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে ঢাকা-১০,মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে দলটির মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন সাকিব আল হাসান৷

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাকিব আল হাসান রাজনীতি করবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩