০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সৌদি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে গত রোববার ও সোমবার সৌদি আরবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতেও অংশগ্রহণ করেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত শনিবার সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব যান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।

বিজনেস বাংলাদেশ/এসআর

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

সৌদি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রকাশিত : ০৬:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩