০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নীলফামারীতে জামায়াতের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

নীলফামারীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজিজুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, জামায়াত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম নাশকতার পরিকল্পনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা উপজেলার ব্রাক্ষণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি তিনি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার জামায়াত নেতাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নীলফামারীতে জামায়াতের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

প্রকাশিত : ১১:১৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮